এদিন রায়গঞ্জ দেবিনগর সুকান্ত সরণী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইটাহারে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষদের শুকনো খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস পত্র দেওয়া হয়। এই সংস্থার সদস্যরা এদিন বানভাসিদের হাতে তুলে দেয় চিরা, গুর, বিস্কুট, ছাতু, মুরি, খিচুড়ি সহ পানীয় জল সহ অন্যান্য জিনিস। সংস্থার সদস্য শান্তনু দাস, চন্দ্র নারায়ণ সাহা, শঙ্কর ধর, অভিজিত দে সরকার সহ অন্যান্য সদস্যরা ব্লকের বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত অসহায় সাধারণ মানুষের মধ্যে জিনিস পত্র প্রদান করেন। পাশাপাশি সংস্থার তরফে জানানো হয় গত কয়েকদিন ধরেই বন্যা কবলিত অসহায় সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস পত্র দেওয়া হচ্ছে সংস্থার তরফে। আগামী দিনেও তারা সাধারন মানুষের পাশে এই ভাবে থাকবেন বলে জানান সংস্থার সদস্যরা।
উত্তরদিনাজপুর